ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিএনপিতে যোগ দিলেন সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ফুল দিয়ে বরণ করে নেন।


বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২৫ জন কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন, নৌবাহিনীর সাবেক দুজন এবং বিমানবাহিনীর সাবেক চারজন কর্মকর্তা রয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑